এই স্বপ্নের কথা যা দেখেছি কালরাতে
বালিসে মাথা রেখে ভেবেছিলাম
যদি সবকথা হত সত্যি
আমি জানিনা কেন এই জ্বালায় পুড়ছি বারবার
কেন শুনতে পায়না মস্নদে বসে আমার চিৎকার
ওরে গলা ফাটিয়ে বিপ্লবের গান ধরে
ব্যথায় মুখ চেপে আর চোখের জল ভাসাবেনা
আর কত অত্যাচার এভাবে সয়ে যাবে তুমি
সবাই কি ভুলে গেল তুমিও যে নারী
দশ মাস দশ দিন রেখেছে তুমার ভেতরে
তাই তো মা ভালোবসি এই নারীর টানে
কখনো তুমি কারোর মেয়ে কখনো বা স্ত্রী
কখনো মাদার তেরেসা তুমি আবার কখনো ঝাসির রানি
কখনো ছিলে ইন্দিরা তবে জবান কেন আজ বন্দি
এত লাঞ্ছনার পরও মুখ বোজে শুধু সহ্যকর
কেন বোঝনা তুমি স্বাধীন- চেতা রোসা পার্ক
শীকল ভেঙ্গে বিশ্বে শিখরে আজ দাঁড়িয়ে তুমি
তুমার মহামায়ায় হয়তো চলে যাবে আগামী সময়
বিভীষিখায় ভরেযায় আজ তাদের আন্তর
যারা যোগে যোগে রেখেছে তুমায় করে গোলাম
হাতে নিয়ে রক্ত রাঙ্ঙ্গা রক্ত গোলাপ
ছুড়ে ফেল মায়ার বাধন এই সংসারে
তুমি শুধু মেয়ে না মহামায়া এই তরুণ বিশ্বের
বাজাও বিপ্লবের গান আজ বধির হউক সবাই
মানুষ নিয়ে খেলা করে মানবতার জবাই
শুনতে চাই তুমার কন্ঠে নজরুলের কবিতা
গভীর বিষাদে ফেটে যেন যায় বুকের ছাতিমা
তুমি রাত্রি শেষে হবে নিশিভোর আসবে রোদের আলো
তাকিয়ে আছে সারা বিস্ব সেজেছে ময়দান জমকালো।
এই স্বপ্ন একদিন হবে সত্যি, আমি শুধু ভাবি
তুমি হাসিমুখে করবে বিশ্ব জয়
তুমার দুধে মেটাবে হ্মুধা কোটি পথশিশুর
যারা যুদ্ধের বারুদে হারিয়েছে শিশুকাল।
©avonmarks
A