নিছক কিছু রাসায়নিক বিক্রিয়া,
অথবা হরমোন নিঃসৃত জটিল ক্ষণ।
খনিকের কিছু সম্পর্ক,
পরিচিতি ভালোবাসা-
কিংবা মৃত্যু।
বিধি-তিথির সুকোমল সূত্র,
মান্য-অমান্যতায় স্বয়ংসম্পূর্ণ,,
বন্ধন গুলো গাঢ়;
আর অপূর্ণতা অমর।
যদিও,ধৈর্য্যের স্থায়িত্বে,,,
প্রকাশ পায় উশৃঙ্খল মনোভাব।
ঠাঁই পায় বুকের নরম কোনে।
জন্ম নেয় অপ্রত্যাশিত উল্লাস।
নতুন চিৎকার---
হোমোসেপিয়ান্সের,,,,!
মানব ধারাবাহিকে মৃত্যু অবাধ্য,
পাশব সমাজ হয়তো--
মৃত্যু শোকে অজ্ঞাত,,
জন্ম-মৃত্যুর অমায়িক বন্ধনে
সময় নিছক এক মুহূর্ত।।
- উর্মি সাহা
©urmisaha
U