G

একলা আঁধার রাতে

একলা রাতে ঝোপে-ঝাড়ে জোনাকিদের মেলা,
আঁধার আলোর জ্বলা-নেভার কী বিচিত্র খেলা!
নিস্তব্ধ নিঝুম রাত-বিরেতে ঝিঁঝিঁ পোকার ডাক,
কান পাতিয়া প্রকৃতির গান শুনে রই নির্বাক।
অন্ধকারে জোনাকিদের রঙ-ঝলমলে আলো,
মনের কোণে কিলবিলিয়ে উঠল ভাবনাগুলো!
এই অন্ধকারের আলো এবং নিস্তব্ধতার গান,
দেখিয়া শুনিয়া ভরিয়া ওঠে আমার মনপ্রাণ।
গাছের পাতার ফাঁকে উড়ে বেড়ায় মাঠের কোলে,
রাতের আঁধার উঠল ফুটে আলোয় ফোটা ফুলে।
মাঠের কোলে নামল বুঝি রাতের কালো আকাশ,
জোনাকিরাও তারা হয়ে তাই করল আত্মপ্রকাশ।
আমার মনের আকাশেতেও ভাবনার ফুল ফোটে,
মনের দিক-দিগন্তে নিস্তব্ধতার সুর-লহরী ছোটে।
©ganeshayah