M

একটু পাশে থেকো

শুধু একটু পাশে থেকো,
ঐ আনন্দে কেটে যাবে বাঁচব যতকাল।
শুধু একটু পাশে থেকো,
গরিমায় মুছে যাবে সকল যাতনা।
শুধু একটু পাশে থেকো,
সান্নিধ্য পরশে লিখা হবে সংখ্যাতীত কাব্য।
শুধু একটু পাশে থেকো,
লিখে রাখা ভাবনা গুলো বাস্তবিক হবে।
শুধু একটু পাশে থেকো,
স্বপ্নের আকাশকে ছুঁতে পারব।
শুধু একটু পাশে থেকো,
খুব আকাঙ্খিত বাগানবাড়ি বানাতে পারব।
শুধু একটু পাশে থেকো,
সফলতা বন্দি হবে হাতের মুঠোয়।
শুধু একটু পাশে থেকো
তারপর হবে ইতিকথা।
©muhon