পারলে তাকে সময় করে স্পর্শ দিও,
পারলে তাকে হিংসে ভুলে আগলে নিও,
পারলে না হয় বন্ধুত্ব দিও,কথা দিও
তুমি আছো, এই ভরসা দিও,
স্ট্যাটাস না হয় নাই দিলে-
রং তুলিতে রাঙিয়ে দিও।
কৃষ্ণকলির কালো অঙ্গের মতো
কালো পায়ের নুপুর দিও।
টিপ না হয় নাই দিল-
উস্কখুস্ক চুলগুলোকে তোমার মতো সঁজিয়ে দিও।
তার কালো চামড়ার প্রসংশায়,
তার সৌন্দর্য্যের উত্তরীয় দিও।
তার চোখের মায়ায় কুখ্যাত বাক্য ছেড়ে-
বিখ্যাত কিছু কাব্য দিও।
পারলে না হয় মানুষটাকে এন্টিসেপটিক দিও,
অক্ষত রইবে তার সৌন্দর্য ।
অক্ষত রইবে তার কালো অঙ্গ।।
~উর্মি সাহা ২৫|০৮|২০২১
©urmisaha
U