ঘরোয়া মানুষ
বিচ্ছিন্ন জগতের মানুষের মতো, ঘরোয়া হয়েছি সবাই,
পা বাড়ালেই বিপদ, খালি হাতে বিপদ,
বাতাসে ভরা বিষ, অক্সিজেন কে সন্দেহের তালিকায় রেখেছি,
অজানা আতংকের ভিতর বসবাস,
এতকাল যারে ছাকুনি ছাড়া বুকে ভরেছি।
কিন্তু আজ?
ছাকুনি করে করে মাস্কের ভিতর আধাপেট ফুসফুস।
শিশুদের মতো, পরাধীন হয়ে গেছি চারদেয়ালে,
বন্দী অগুনতি নিয়মের বেড়াজালে।
আর কতকাল?
কতটা প্রহর বাকী?
অজানা উত্তর, জানা নেই কারো,
ফ্যাকাসে মুখ।
সেই দিন আবারও কবে?
আবারও সেই আগের মতো?
অশংকিত বাতাসে উড়ে বেড়া চৌকিক,
ছাকুনি হীন বাতাসে উদরস্থ বুক।
বড্ড ঘরোয়া হয়েছি সবাই,
এমন সংকুচিত পৃথিবী,
আর আসেনি কোন কালে।
©latifur
L