U

গুমট শহর

সদ্য প্রহর গুলো বড্ড অভিমানী
এই বলেই হয়তো,এই--
ইট পাথরের শহর বড়ো খামখেয়ালি।
মুক্ত ভালোবাসা সব খাঁচায় আবদ্ধ,
মন মরুতে যন্ত্রনা ঢাকে ক্লান্ত শরীর গুলো।
নিত্য সন্ধ্যায় গুমট শহরটা চেঁচিয়ে কাঁদে!!
আর মোটিভেট করে হিজিবিজি বাস্তব গুলো।
প্রশ্নের ভিড়ে যুক্তিরা সব ফন্দি এঁটে বন্দি হয়,,,
আর প্রশ্ন গুলো একে একে যুক্তি খোঁজে--
মডার্ন যুক্তি বটেই!!
একদিকে নায়ক-নায়িকা ভেজা পথে রোমান্টিসিজম আনে;আর অন্য ধারে----,
অন্য ধারে---,
রিয়েলিটি অনুধাবনে ব্যস্ত গোটা শহরটা,
ক্লান্ত গোটা শহর,এই গুমট শহর।
শপিংমল গুলো দিনরাত বাজেট প্রণয়ন করছে;;
আর খেটে মরছে নবীন প্রজাতি।
বর্তমানে কবরে ছুটে নব্য প্রেমের অনুগল্প,,,
আর ক্লান্ত শহরের অলিগলি বেয়ে ছুটে যায়--
পথিকের অবাধ্য ক্লান্তি আর লুপ্ত প্রেমের জীবাশ্ম।
কংক্রিট সজ্জিত এই শহর,বাধ্য!
সত্যি বাধ্য!রঙিন পোশাকের জীবে বাধ্য!!
বাধ্য আর অবাধ্যের মাঝে---
এই শহর ভালো আছে তো!
এই শহর সুস্থ আছে তো?
-উর্মি সাহা
29/02/2020
©urmisaha