হাসপাতালের করিডোর
"মন্দির, মসজিদ বা গির্জার চেয়েও পৰিত্ৰ জায়গা হলো এই হাসপাতালের করিডোর। কেন জানেন?"
"কারণ এখানে কোনো ধনী-গরিব নেই। ওই ওটি (OT)-র দরজার বাইরে কোটিপতি আর ভিখারি-দুজনেই সমান অসহায়। দুজনেরই একটাই চাওয়া-'প্রিয় মানুষটা বেঁচে ফিরুক'।"
"এখানে একজন নাস্তিকও ঈশ্বরকে ডাকে। এখানে পাথরের মতো শক্ত মানুষটাও বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে।"
"বাইরে আমরা পদমর্যাদা, টাকা, আর ইগো নিয়ে লড়াই করি। কিন্তু এই করিডোরে বসে বোঝা যায়-নিঃশ্বাস কতটা দামী, আর জীবন কতটা ঠুনকো।"
"এই দেওয়ালগুলো যতটা 'সত্যিকারের প্রার্থনা' শুনেছে, পৃথিবীর কোনো ধর্মস্থানও হয়তো ততটা শোনেনি।"
"হাসপাতালের বেডে শুয়ে বোঝা যায়, সুস্থ থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় ঐশ্বর্য।"