এক মরু ঝড়ের মতো ছুটে এসেছ তুমি!
সঙ্গে নিয়ে এসেছ হিমালয়ের মত এক পাহাড়।
সেই পাহাড়ের খোপে খোপে জমা দুঃখ
জমা বই পত্র, জমা জলরাশি
ধেয়ে আসে আমার পিছু।
আমি ধুয়ে পরে যেতে চাই
ধ্বসের মত। তুমি হাত ধরে বুকে টেনে,
মৃত্যুর মত ক্ষত দাও,আর আমি-
হিমবাহ হয়ে মিশে যাই তোমার বুকে।
শুধু চেয়ে থাকে নীলাকাশ
আর নীলনদের মত অন্যান্যরা।।
-ঊর্মি সাহা
১৯/০৫/২৪
©Urmi Saha
U