A

হোলির রঙ

হোলির রঙ
হোলির রঙ
আইয়ুব খাঁন
১৩/০৩/২৫
হোলি, হোলি, হ্যাপি হোলি....

ফাগুনের হাওয়ায় বাজে বাঁশি,
নানান রঙের সুরে নাচি।
আকাশ জুড়ে রঙের খেলা,
সুখের গানে ভরল মনটা।

রাঙা গগনে খুশির হাওয়া,
আনন্দ লাগে মনেপ্রাণে ছোঁয়া,
হোলির খেলা, রঙের মেলা,
ভরে ওঠে উঠান আঙিনা।

লাল, নীল, সবুজ, হলুদে রাঙা,
নানান রঙের ঢাকা মুখে হাসি,
শত্রু ভুলে, বন্ধু, স্বজন,
আজ সবাই মিলে একান্ত আপন।

পিচকারি হাতে ছোটে শিশুরা,
রঙের ফোয়ারা ছুটে ছুটে যায়,
গালে আবির, কপালে লাল,
ভালোবাসায় মেতেছে আমার গাঁ।

এই রঙে আছে এমন মহত্ত্ব,
ভাইচারা আর ভালোবাসা।
হোলি শেখায়, ভুলে যাও গ্লানি,
প্রেমের ছোঁয়ায় মেটাও দ্বন্দ্ব।

হোলি শুধু রঙের খেলা নয়,
এ উৎসব মিলনের গান,
সুখ-দুঃখের সীমা পেরিয়ে,
আজ রঙে রাঙা হোক সুর!

সাদা মনটা ভরে নানান রঙে,
নতুন করে যত স্বপ্ন গড়ে।
হোলির রঙে আনন্দ ধারায়,
ভালোবাসায় ফোটা ফুল তারা।

আগুন জ্বলুক লেলিহান শিখা,
জ্বলুক সবার দুঃখ-জ্বালা,
অসত্য যত ছাই হয়ে যাক,
সত্যের আলো জ্বলুক মেলা।

হোলির রঙে ভেসে চলে,
প্রেমের রঙে হৃদয় দোলে।
অতীতের গ্লানি মুছে দ্বেষের ধারা
রঙের জোয়ারে সবই আত্মহারা।

সমাপ্ত