মাঝে মাঝে ভাবতে হয়
কতটা নিষ্ঠুর হলে আমি মাথা উঁচু করিনা
ভূমিকম্পে ফাটল ধরা মাটিতে আমি নিরবে মলিন হই
আমি অসংখ্য মিটিং মিছিলের মুখ্য মাথা, অথচ
আমি আর্ত মানুষের কথা কানে তুলি না।
আমার চোখের সামনে যারা শাবল হাতে-
নিত্য শিকার খোঁজে,
আমি তাঁদের পথের বাঁধা হই না।
আশ্চর্য ভাবে আমি তাঁদের সম্মান করি।
আশ্চর্য ভাবে, অডিটোরিয়ামে আমায় শুনতে আসা
মানুষদের, আমি আমার কথার মায়াজালে আবদ্ধ করি।
বস্তির পচা-গলা শরীরের গন্ধ আমার মন খারাপ করে,
তবুও আমি তাদের দেখেও দেখি না।
আমি বার বার, বার বার বলতে চাই,
বলতে চেয়েছি, আমি বলেছি
আমায় বলতে দাও, আমায় দেখতে দাও, শুনতে দাও...।
কেউ দেয়নি আমায়,
দোতল, ত্রিতলে থাকা মানুষ আমায় অবজ্ঞা করেছে।
ব্ল্যাক ম্যাজিক এর মত অস্ত্র যেনো ছুড়ে দিয়েছে।
হজাগিরির মত আনন্দিত হয়েছে মানুষ,
আমার দাসত্বে।
আমি ছোটাভীমের মত সাহসী হতে পারিনি,
তাই বন্ধ মুখে অন্ধ হয়েছি অবোধের মত।
আর বধ করেছি স্বাধীন দেশকে,
ভাগ হতে দিয়েছি মাটিকে।
তা-ও আমি খুঁজেছি হৃদয়পুরের মানুষ
যারা হৃদয় দিয়ে গড়া
যারা বিনয়ী, যারা সৎ-সঙ্গে বাঁচে।
কিন্তু আমার মিছিলে রক্ত ছিল রাজর্ষি-র মত।
ভিলেন চরিত্র ছিল অস্টদিকে, অষ্টধাতুর মত।
তবুও থাকুক আমার হৃদয়পুর,
আর হৃদয়পুরের মানুষ।
~ ঊর্মি সাহা
১০/০২/২০২৩
©Urmi Saha
T