U

ইনকমপ্লিট

পৃথিবীর ইতিহাসে নাম আছে আমার
দুটো চোখ, দুটো হাত, নাক-মুখ-ঠোঁট-
আর কৃষ্ণ বর্ণ।
'এই আমার রূপ'।
আমার মতো তুমিও একই ভাবে মানুষ।
তবে তুমি আগলে আছো,
আগলে আছো-
তোমার বিলাসিতার স্রোত।
তুমি ঘিরে আছো তোমার আড়ম্বরতা।
আর তাই হয়তো-
হয়তো;অপূর্ণতা আছে-
তোমার আমার 'আমাদের'।
হয়তো,আমার চাইতে কোমল
তোমার ঠোঁটের স্পর্শ।
তাই,আমি তোমার কাছে অপূর্ণ!
হয়তো,আমার ছেঁড়া কাপড়ের চাইতে
তোমার আলমারিতে রাখা জামাটাই সৌখিন।
তাই,আমি তোমার কাছে অপূর্ণ!
হয়তো,আমার চুলের গন্ধ,তোমার-
পারফিউম এর কাছে হার মানায়।
আর তাই, আমি তোমার কাছে অপূর্ণ!
হয়তো,তোমার গ্রিটিংস কার্ডের তথ্যের কাছে
আমার দোয়াত ভরা চিঠিটা অশোভন।
তাই হয়তো,আমি তোমার কাছে অপূর্ণ!
হয়তো তোমার প্রচারিত কাব্যগ্রন্থ
আমার বন্য ভালোবাসার চাইতেও বেশি মায়াময়।
তাই,আমি তোমার কাছে অপূর্ণ?
হয়তো আমার কালো রূপ,তোমায়-
প্রতিদিন প্রতিনিয়ত চূর্ণ-বিচূর্ণ করে দেয়,
তাই,আমি তোমার কাছে অপূর্ণ!
তবুও,আমি দাবী রাখি
দাবী রাখি তোমার বিষময় প্রেমের।
দাবী রাখি তোমার ধুসর আদরের।
তোমার ডাকনামের, তোমার আলিঙ্গনের,
তোমার প্রত্যাখান, তোমার অস্বীকার-
সমস্ত কিছু!
সমস্ত কিছু আমি আষ্টে-পৃষ্টে
পুর্ন করে দিতে চাই।
আর তোমায় দিতে চাই-
আমার প্রশ্বাস,আমার নিঃশ্বাস,আমার প্রতিশ্রুতি-
যদি তুমি নাও।
©urmisaha