B

জানো কি তুমি?

জানো কি তুমি -
কাল নেমে এসেছিল
বর্ষা দু'নয়ন দিয়ে?...
বয়েছিল কালবৈশাখী ঝড়
এ হৃদয় দিয়ে?
কত গভীরভাবে তোমায় আমি ভালোবাসি বোঝাবো তা আমি কেমনে প্রিয়তমা!
হৃদয়ের পাতায় পাতায় লেখা আছে
তোমারই নাম -
জানতে পারলাম কালই আমি;
আমার হৃদয়ের বেদনা, যন্ত্রণা বুঝতে পারতে
যদি আমার জায়গাতে থাকতে;
দূরে সরিয়ে রেখো না,
আমি তো তোমায় বুকে জড়িয়ে ভালোবেসে
যেতে চাই জীবনসঙ্গিনী করে।