S

জীবন তুমি

জীবন তুমি
     সুপান্থ পুইতন্ডি
    
জীবন মানে শত শত
          অনুভুতির খেলা
জীবন মানে রঙবেরঙের
           সম্পর্কের মেলা
জীবন মানে ভাঙা গড়া
            জীবন মানে শক্তি
জীবন মানে প্রতিষ্ঠা করা
            কত মিত্থার যুক্তি
কত আশা কত ভরসা
            মনের ভিতর মুক্ত আকাশ
জীবন মানে কাঙ্ক্ষিত সুখ
               হঠাৎ পাওয়া লুপ্ত বাতাস
শেখায় জীবন ভালোবাসতে
                 জীবনই শেখায় ঘৃণা করা
তোমার-আমার, আমার-তোমার
                  সম্পর্কের ভাঙা গড়া
জীবন তুমি হও সুন্দর
                    চিরকাল তুমি পবিত্র থাকো
পুরানো-নতুন, মানুষ-অমানুষ
                      সবাইকে তুমি সুস্থ রাখো।।                     
©supantha