জন্মভূমি
সুপান্থ পুইতন্ডি
বঙ্গ আমার রুপের রানি, বঙ্গ আমার মায়ের মুখ
বঙ্গ আমার ভালোবাসা, তুমিই আমার প্রানের সুখ
তুমি মাগো জন্মদাত্রী, তুমি মাগো মনের বল
তুমি আমার হাসি মাগো, তুমিই আমার চোখের জল
রবিঠাকুরের নোবেল তুমি, জগদীশের গাছের প্রান
সুভাষচন্দ্রের দিল্লী চলো, ক্ষুদিরামের জীবন দান
মাগো তোমার মাটিতে আছে যামিনী রায়ের ছবি
তুমিইতো মা বিভূতিভূষন,সুকান্ত আর দুখুকবি
মাগো তুমি সতিদাহ প্রথা,রামমোহনের তীব্র লড়াই
তোমার জীবনানন্দ,তোমার রূপেই নিজেকে হারায়
তুমি বিনয়-বাদল-দীনেশ, সূর্যসেনের রক্ত ক্ষয়
মাগো তুমিই শ্রীরামকৃষ্ণ,বীর বিবেকের বিশ্বজয়
বিদ্যাসাগর,দেশবন্ধু,মধুকবির কর্মভূমি
প্রফুল্ল সেন,শ্যামাপ্রসাদ,বিধান রায়ের জন্মভূমি
মাতঙ্গিনী,আশাপূর্না,আরতি,সন্ধার অমূল্য গান
কিশোর কুমার,হেমন্ত,আর মান্না দের অবদান
মৃনাল সেন,মেঘে ঢাকা তারা,সত্যজিতের দূর্গা তুমি
রত্নগর্ভা মাযে আমার,আমার সোনার জন্মভূমি
যুগেযুগে তুমি সবহারাদের,নিজের ভূমি করেছ দান
ছিন্ন হয়েছো,ভিন্ন হয়েছো,কখনো তবু হওনি ম্লান
মাগো তুমি সবার সেরা,তোমার কোনো তুলনা নায়
মাথা যেন থাকে সদাই ণত,তোমার এই পূণ্য ধূলায়।
©supantha
S