আজকে তিতলির খুব মন খারাপ।-----
আজকে মেঘ এর জন্মদিন --তিতলি খুব ইচ্ছে করছে বার্থডে উইশ করতে ---বারবার যাচ্ছে ফোনের সামনে --কিন্তু কিছু তেই রিং করতে পারছে না ।
ভাবছে ---মেঘকে উইশ না করে থাকব কি করে ??ওর সঙ্গে আমার সম্পর্ক তো অনেক গভীরে !!!
হয়তো মেঘ ও অপেক্ষা করছে একবার একবার তিতলি উইশ করুক । হয়তো বা না
তিতলি ছটফট করছে ফোন এলেই ছুটে যাচ্ছে ---পরক্ষণেই নিরাশ হচ্ছে ---না ---মেঘের ফোন নয়
ওদের রাগারাগি হতে হতে সম্পর্কের মাঝে একটু চিড় ধরেছে ---একটু দুরত্ব !!!
তিতলির মনে ওর সম্পর্কে অজানা ভয় আতঙ্ক সৃষ্টি হয় -–বিশ্বাস করতে কষ্ট হয় মেঘের পরিবর্তন ।
হতে পারে না মেঘ এমন ----কখোনোই নয় ---ও ভীষণ ভালো ছেলে ।
একদিন কত কষ্ট পেত মেঘ ।ওর কষ্ট তিতলি সহ্য করতে পারে না ।
কেউ কিছু বললেও ঝাঁপিয়ে পড়ত ।একদম ওকে বাজে কথা বলবে না ।
তিতলির মেঘের উপর একটু দাবি ছিল ---উলটোপালটা কিন্তু করলেই একটু তেই রেগে যেত ।
মেঘ বলত ----
তোমাকে কি বলব বলত?----তুমিতো একটু তেই রেগে যাও ---আর আমাকে বিশ্বাস করতে চাও না ।
পরক্ষণেই তিতলির মন গলে জল হয়ে যেত ---আর বিশ্বাস ও করত ।
তিতলি বলে উঠত -----এইটুকু বললেই তো বিশ্বাস করি ---তুমি তো মিথ্যা কথা বল ----সত্যিটা কিছু তেই স্বীকার করতে চাও না ।
দ্বিধাদ্বন্ধে ছটফট করছে
কি করবে বুঝতে পারছে না ----মনের সাথে যুদ্ধ করছে ।
মন বলছে ফোন টা করেই ফেলি ---পরক্ষণেই মনে হচ্ছে
----
না----কেন করব? ওর কি একবার ও মনে পড়ে না আমার কথা ---
তিতলি কখনো বসে বসে কাঁদছে ---আবার কখনো ---ক্ষেপে উঠছে ----তোর অনেক সম্পত্তির নেশা না ?অনেক টাকা পয়সা চাই তাইতো তোর ??বড়লোক হবি?----
অনেক সুন্দরী মেয়ে পাবি ----তাইতো----এটাই চাইতো তোর ----কিচ্ছু পাবিনা ----কিচ্ছুটি নয় ----তোর সবটুকু নিয়ে তোকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে দেখে নিস ।
পরক্ষণেই বলছে না রে ---ওটা আমার রাগের কথা ---তুই তো জানিস -----আমি তোকে পাগলের মত ভালো বাসি ।
তোর আজকে জন্মদিন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তুই তোর খারাপ আমি চাইতে পারি ?কখনোই নয়
আমার শুভ কামনা সব সময়ই তোর সাথে থাকবে ।ভালোটি থাকিস
©bandana_r
B