U

কাব্য প্রেম

বিহারীলাল আর
হাতে গীতবিতান
গোনা কয়েক পাতা জুড়েই
এক আকাশ প্রেম
কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার অসঙমে
অব্যক্ত কিছু গল্প পরে থাকে বাস-স্টপে
কতো পুরুষের কাব্যিক মাধ্যম
আর কতো বনলতা'র জন্ম
সবে মিলেই একা-কার
সহজ-সরল জ্যামিতিক মানুষ
কবিতা লিখতে শিখে গেছে
কালো রাত্রির অন্ধকারে
বিরহ সব চাঁদনি ভালোবাসে
কোনো এক,,,,,,,
বৈজ্ঞানিকও গবেষণাগার ছেড়ে
মত্ত বিভীষিকাময় প্রেম গল্পে
স্ট্রিট লাইট গুলো সব চুপ থাকে
রূপকথা তো এরাও জানে
একাকী ঘরে প্রশ্নের খেলাঘর
উদ্যম হারায় স্বপ্নের জাদুঘর
আলপিনে তো মিথ্যে গাঁথে
আর শব্দ গুলো ভেঙে চুরে ভালবাসে
কাব্যের যন্ত্রণা তো কবি বোঝে
প্রেমিক চরিত্র উপন্যাস অবলম্বনে
©urmisaha