নামে ধামে জর্জরিত
জাতে আমি চাষা।
তাঁদের মতোই দামি আমি,
গোলা ধানে ঠাসা।।
গগন আমার সুখের ছাতা
বন্ধু আমার মেঘ।
শীত-গ্রীষ্মের সখ্য মেনে--
সংসার মাতে বেশ।।
সন্তান নিয়ে ক্লান্ত হাসি,,
পত্নী পরশ পাঁজরে গুজি।
হাল-খাতা আমার বেশ আরামে,
হাল বেয়ে তবেই বাঁচি।।
ছয় ঋতুর-ই তেরো উল্লাস;
কঠিন ঘর্মাক্ত কাঁদা হাত।
আমার উৎসব কাঁচা সোনা--,
যন্ত্র মানবের ভাত।।
বৈশাখী আমায় কাঁদায় ভীষণ,
শেখায় বাঁচার মন্ত্র।
কৃষ্ণচূড়ার অগ্নিস্পর্শ--
আমায়ও বানায় যন্ত্র।।
-উর্মি সাহা
©urmisaha
U