U

কবিতা,,।

হে কবিতা!
আজও তোমায় ছুঁয়ে যায়নি সন্ত্রাস,
তোমার শব্দ জুড়ে আছে ঝংকার।
তোমার স্রোতে বয়ে চলো কারো
মন মাতানো প্রেমের আবেগ,,,
আবার কখনো বা কারো
বিরহের গল্প;
কখনো আবার দুষ্টুমির ভার স্বল্প।।
হে কবিতা!
তোমার সাথে চলে
আমার দোয়াতের কালি,
তোমায় নিয়েই থাকে আমার
খাতার অগোছালো পৃষ্ঠা।
আবার কখনো বা দুর্যোগে; যেমন ধরো----
পৃথিবী যখন বৃষ্টির দাপটে
প্রাণ বাঁচাতে মগ্ন;
তখন আমার মতো হাজারো
নিস্প্রাণ কবির কলম চলে অল্প অল্প।।
হে কবিতা!
তোমার কাছে আছে অলংকারের রূপ,
আছে ছন্দের মেলবন্ধন।
তাও; তোমায় সাজাতে ব্যস্ত আমি,
নেই আয়নার পাশে ঠাই।
কাচের জানলার ধোঁয়ায়
তোমায় জন্যই যেন শব্দ সাজাই।
বৃষ্টি কে করি বন্ধু;
আর নিয়মিত প্রকৃতির সাথে করি যুদ্ধ।।
হে কবিতা!
তুমি থাকো'ডাইরির ভাঁজে;
তুমি থাকো'সূর্যাস্তের আকাশে।
তোমায় লিখতে গিয়ে
শব্দ গুলি যেন,কেমন হিজিবিজি হয়ে দাঁড়ায়।
বইয়ের নম্বর ভুলে গিয়ে--
আবার যেন তোমাকেই ছুঁয়ে যাই।
রবিন্দ্রনাথ আর নজরুল
ছিলো তোমায় নিয়েই ব্যস্ত;
তোমায় নিয়ে মত্ত থাকে,
নচিকেতার গান;
আর তুমিই যেন টেপরেকর্ডার
আর রেডিওর প্রান।।
হে কবিতা!!
যাও;এই সন্ধ্যায় তোমায় দিলাম ছুটি,
আমার কলম আজ যদিও শান্ত,
কিছুটা হয়ে আছি আমিও ক্লান্ত।
অজস্র পথ এখনও চলার বাকি;
তোমায় নিয়ে আরো অনেক জানার বাকি।
তুমি সুন্দর তোমার প্রেমের কাছে,
আমার কাছে আছে তো শুধু সংশয়;
তোমায় দিয়ে গেলাম শুধুই উদাস হয়ে ফাঁকি,
তোমার বিদায়ে আজ না হয় আমিও রাজি।
এই কলম আবারও উঠবে,,,,
আবারও জাগবে,
নবউত্তেজনায় এই কলম আবারও চলবে;
আবার এক নতুন পৃথিবী জাগবে।।
-উর্মি সাহা।।
©urmisaha