কবিতা:- বাঙ্গালী বাঙ্গালী ভ্রাতা
-------------------------------------
মন খুঁজে বেড়ায় সকাল সন্ধ্যে যাহারে
রং তুলির স্পর্শে একেঁছি কাগজে তাহারে!
খুঁজে কি পাবো আমার মন মাঝি রে
পড়ন্ত বিকেল বেলায় বসে আছি মনু নদীর কিনারে।
নদীর যৌবনকালে পাল তুলে নৌকো যায় রে
মুখে নেই শব্দ চোখের দৃষ্টিখানি দূরের ঐ পাহাড়ে,
সারি সারি সবুজের উঁচু-নিচু সমারোহে
মন বলে ও রে নিয়ে যা তুই আমারে।
প্রকৃতির টানে যায় মন ছুঁটে এদিক ওদিক
আমি নন্দিত বাংলা মায়ের এক ক্ষুদ্র নাবিক,
বাংলা ভাষা বিদেশী মিশ্রণে মিশ্রণে কুপোকাত
বাঙ্গালী বলো না, হয়ে যাবে কিন্তু সমাজের বাদ?
বাঙালী মানেই বাংলা মায়ের নাড়ীর টান
বাংলার প্রাণ তব মিলিয়া গাই গো বাংলা গান !
বাঙ্গালী বলেই মোরা একই সুত্রে গাঁথা
ইতিহাস রচিত হোক বাঙ্গালী বাঙ্গালী ভ্রাতা।
©shibushil
S