কবিতা লেখার ইচ্ছা জাগে খুবই
তবু কবিতা আসে না মনে।
কী ভাব কী ছন্দ কী শব্দ চয়নে
ভাবি, লিখিব কবিতা
কত গভীর যতনে-
তবু কবিতা আসে না মনে।
কল্পনার ডানা মেলে,
ভাবনার ভেলায় চড়ে,
পাড়ি দিবো কাব্য-মহাকাশে।
আবেগের সুরভী মেখে,
অনুভবের পুলক পরশে,
সাজাবো সেই কাব্যভূবন
রূপে রঙে ও রসে।
এসবই আমার অলীক স্বপ্ন
আকাশ কুসুম কল্পনা-
ভাব আসে ভাবনা আসে
আবেগ অনুভূতিও আসে
তবু কবিতা আসে না।
G