ভষ্ম হোক প্রযুক্তির দোকান-
ধরণী গ্রাস করুক কল-জঞ্জাল,
ইট পাথরের এই ব্যস্ত রাস্তাগুলোর সম্মেলনে---,
হারিয়ে গেছে ভূপতি রাখাল।
গোধূলিতে ভেজা সন্ধ্যা গুলো,,
রোমান্টিকতা ছিনিয়ে আনে;;
আধুনিক জটিলতার লড়াইয়ে--
ওপারের ডোমেরা কবর খুড়ে।।
অবাধ্য স্বাধীন জড়তা দমনে,
জড়তা উত্থিত হোক ফাসির মঞ্চে--,
যুদ্ধের ময়দান ভুলে যাক যুদ্ধ;;
জয় ধ্বজা উঠুক শহীদ মিনারে।
বিজয় ঘোষনা হোক
সৈন্যের তলোয়ার নাচনে
আর অসুস্থ কবিতারা বলুক
কিংবদন্তি মিস্ত্রির কলমে।।
-উর্মি সাহা।
©urmisaha
U