#কেমন_আছো_তুমি
কেমন আছো কোলকাতা?
আমার বড় আদুরে শহর,
আমার অষ্টাদশী তিলোত্তমা?
কেমন কাটে তোমার ঝলমলে দিন,
মন খারাপের মেঘলা বিকেল?
ব্যস্ত কেমন গড়িয়াহাট আর রাসবিহারী?
কেমন আছে পাঁচমাথামোড়, হাতিবাগান-সুতানুটি?
কেমন আছে তোমার বই পাড়াটা?
কেমন আছে তোমার মেট্রোরেল,
শান্ত চোখের ব্যস্ততা হীন ট্রাম লাইনটা,
কেমন আছে তোমার নিরব থাকা টানা রিক্সা?
কেমন আছে ফুটপাতে থাকা মা-ছেলেটা?
কেমন আছে পাঁচ টাকা নিয়ে দর কষাকষির সেই দোকানি?
কেমন আছে পাড়ার মোড়ের চায়ের দোকান?
জমজমাটি আড্ডায় মাতানো,
বেকারত্ব ভুলে থাকা সেই ছেলেমেয়ের দল?
কেমন আছে মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা চা?
কেমন আছে গঙ্গার পাড়,
তার সীমাহীন অপেক্ষারত ফেরিঘাট?
কেমন আছে তার জলের স্রোত,
নিয়ম করা উজান ভাঁটা?
কেমন আছে পথভোলা কচুরিপানা,
কাদা মাখা স্কুল ছুট ছেলের দল?
কেমন আছে সেই দাদু দিদা,
যারা একসাথে হাত ধরে রোজ
দুজনে দুজনের ভরসা হয়ে-
ভিক্ষে করে পথের ধারে?
কেমন আছে ভিক্টোরিয়ার সেই পরীটা?
অফিস ফিরতি মানুষজন?
কেমন আছে তোমার নিয়ন আলোয় মাখা সেই ছেলেমেয়ে?
এখনো কি তেমনি ঝগড়া করে বাস নাকি অটোয় ফেরা?
কেমন আছে তোমার ভাঙ্গা মনের মানুষ গুলো?
কেমন আছে সদ্য প্রেমে পড়া সেই ছেলেটা, সেই মেয়েটা?
কেমন আছে তারা,
রোজ মোরতে মোরতে নতুন করে বাঁচে যারা?
কেমন আছে তোমার নিঝুম মায়াবী রাত,
মাঝ রাতে আশ্রয় হীন কুকুরের দল?
কেমন আছে তোমার প্রেমে অপ্রেমে উষ্ণতা খোঁজার শরীর গুলো?
কেমন আছে তোমার অব্যক্ত ভালোবাসার প্রেমিক প্রেমিকা?
ভালো থেকো তুমি..
ভালো থেকো রোজ ভালোবাসায়,
স্বপ্ন বাঁচাও রোজ হাজার চোখে,
ভালোবেসে রোজ আগলে রেখো তাকে,
যে জন ঘর ছেড়েছে তোমার টানে বহু বছর আগে।।
©sangi
S