মা আমাকে ঐ টেডি বিয়ারটা কিনে দেবে ?
দেবো সোনা --পরে দেব --এখন তুমি স্কুলে চল ।
না মা তুমি সব সময় এমনই বল ----পরে দেব কিন্তু আর দাও না ---তুমি এখনই দাও ।
দেবো সোনা ঠিক দেব (স্বগক্তি--মাতরো ত্রিশ টাকা দাম তাও দিতে পারিনা ---কিরে বোঝাই সোনা ঐটুকু ও যে নেই --আমাকে যে কত কষ্ট করে চালাতে হয় )
চলো সোনা স্কুলের দেরি হয়ে যাচ্ছে ।
বাপি তুমি আমাকে বোনুর মত একটা ছোট্ট সাইকেল কিনে দেবে ?মেজোকাকা বোনুকে যেমন দিয়েছে ।
তুই সাইকেল নিয়ে কি করবি সোনু --
বাপি আমি সাইকেল চড়ব ---বোনু কি সুন্দর চালায় -- আমার কোনো খেলনা নেই ---কি নিয়ে খেলব বাপি আমি --মায়ের কাছে চাইলে ও কোনো খেলনা কিনে দেয় না ।তুমি দেবে বাপি
হ্যা সোনু অবশ্যই দেব ।
2
কিরে সৌম্য কেমন আছিস ?
ভালো মেজদা
আপনি বৌদি ছেলে সব ভালো তো ?
হ্যা রে ভালো আছে ---একদিন আয়না মেয়ে বৌকে নিয়ে আমাদের বাড়ি ।
হ্যা যাব মেজদা ---
আচ্ছা মেজদা রাজুর একটা বাচ্চাদের সাইকেল ছিল না ?সেটা কি আছে ?
হ্যা আছেরে ---কেন রে ?
মেজদা ঐ সাইকেল টা দেবেন আমি অল্প কিছু টাকা দিয়ে কিনব । মেয়ে খুব বায়না করছে কিন্তু দিতে পারছিনা ।
ও এই কথা ---তা কিনবি কেন ?---ওটা তো পড়েই আছে ---তোর মেয়ে খেলবে তো ---এসে নিয়ে যাস ।
ঠিক আছে মেজদা আমি আসব ।
3
দেখ দেখ সোনু তোর জন্য কি এনেছি ?
কী বাপি ---কি এনেছ আমার জন্য ?
এই দেখ সোনু তোর জন্য সাইকেল এনেছি ।
ওমা বাপি তুমি আমার জন্য সাইকেল এনেছ ?
তুমি খুব ভালো বাপি ---খুব ভালো
এই দেখ মা বাপি আমার জন্য সাইকেল এনেছে ---কি আনন্দ কি আনন্দ ---
একটু ছোট্ট খুশি দিতে পেরে
বাবা মায়ের চোখে জল গড়িয়ে পড়ল
©bandana_r
B