আমি নারী নারী রব শুনেছি ,
সতীদাহের গল্প শুনেছি ,
আবার দুগ্গা সাধনা দেখেছি।
কিন্তু বিবস্র নারী কেনো ?
কেনো নারী বেদনার সুর ?
কেনো রক্তমাখা দুপুর ?
মাটির গন্ধে মায়ের শোকে
বুক পিটেছে নারী।
শূল বিঁধেছে নারী
বারবার, বহুবার।
সেই ছিড়েছে কাপড় -
মরেছে মানবী।
একি জাতির কালিমা -
নাকি পঞ্চতত্ত্বের অভিশাপ ?
জাতের নামে জাতির কলেষ ;
বুঝি এই শেষ !
নাহ্... নাহ্... নাহ্... ,
আবার জ্বলছে আগুন -
পড়ছে চাবুক -
পুড়ছে নারী তাতে কি !
লাল রঙা সেই গায়ের পথে -
নগ্ন নারী ? আমার কি ?
~ঊর্মি সাহা
২৫-০৯-২০২৩
©Urmi Saha
U