U

কলমেই সৃষ্টি

মোবাইল আর লেপটপ-এর কলরবে,
অক্ষর গুলো ভীষণ অগোছালো।
অন্ধ জনগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে--
উঠবে কি আওয়াজ জোড়ালো!!
মিটেছে সতীদাহ,
এসেছে বিধবা বিবাহ;
রামমোহনের কাছে তবুও প্রশ্ন-,,
বাস্তবেই কি মিটেছে সতীদাহ!!
বিদ্যাসাগর দিয়েছেন বর্ণমালা,
রবি ঠাকুর দিলেন চোখের বালি;
জীবন্ত সমাজে তবুও কেন
প্রশ্নের কবলে মরছে শিক্ষিতা নারী?
বিহারীলাল প্রেম বিলিয়ে,
কল্পচিত্রে এঁকেছিলেন সারদাকে।
জীবনানন্দ তাঁর বনলতা পেলেও,
তসলিমা নাসরিন তাঁর প্রেম পেল কি??
জানি, জানি ইন্টারনেট কথা বলে,
জ্ঞানও নাকি প্রচুর বিলায়-,
বাজেট গণনায় সময় কমালেও---
সন্ত্রাসের সাহস নিঃসঙ্কোচে বাড়ায়।
হ্যাঁ! তোমায় বলছি,তোমাকেই বলছি
আধুনিক জটিলতায় তুমি
আধুনিক হইয়ো না!
তুমি বি-বা-দি হও,
তুমি নজরুল হইয়ো না।
তুমি বিদ্রোহী হও,
তুমি সত্য হও,
তুমি অবাধ্য কবি হও।
-উর্মি সাহা
©urmisaha