সন্ধ্যাবেলা যখন চাঁদ ওঠে ।তখন আমার মনে এক রঙিন পাখনা গজায়। আমি পরীর মত সেঁজে চাঁদের সাথে লুকোচুরি খেলি । আমা মাঝে চাঁদকে রাগিয়ে দিই ।আকাশের বুক চিরে যখন মেঘেরা উড়ে চলে তখন মেঘের আড়ালে লুকিয়ে পড়ি ।চাঁদ তো খুঁজেই মরে ।যেই একটু ফাঁক দিয়ে দেখতে পায় অমনি চাঁদ আমায় খপ করে ধরে ফেলে ।চাঁদ কপট রেগে উঠে বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু ।আমি মুচকি হাসি হেসে উঠি ।
সারারাত এই ভাবে চাঁদের সাথে খেলা করি ।কখন হাতের মুঠোয় ধরে ফেলি ।চাঁদ অমনি কিলবিল করে ওঠে আর ছিটকে পালায় ।আমি বলি তোমার ঐ জ্যোৎস্নার আলো আমায় দাও আমি সবার ঘরে ঘরে আলো ছড়াব । চাঁদ বলে ইস সখতো মন্দ নয় ?হবে না ।আমি দেব না ।আমি ঐ আলোতে নিজে সুচি স্নিগ্ধ হই আর সবাই সেই আলো দেখে মুগ্ধ হয় । দেব কেন আমার এই সৌন্দর্য্য ।তার চেয়ে এই বেশ ভাল ।তোমার ঐ জানলা দিয়ে আমার সাথে কথা বল আর সারারাত দুজনে কত খেলে বেড়াই ।ভোরবেলায় তুমি তোমার ঘরে চলে যাও আর আমি আমার সারারাতে কিরন দেওয়া শেষ করে ফিরে যাই । আমি বললাম তাই সই ।এই ভাবেই আমাদের বন্ধুত্ব থেকে যাবে চিরকাল ।
টাটা আবার কাল রাতে দেখা হবে ।
©bandana_r
B