কোনো প্রত্যাশা নেই
জীবনের প্রতি আর কোনো প্রত্যাশা নেই, যা আছে তা শুধু আমি।
স্বপ্ন দেখিনা আজকাল, কারণ ভাঙা স্বপ্ন জোড়া লাগে না।
কাউকে আর দোষ দাষ দিই না, কারণ কেউ চিরকাল পাশে থাকে না।
অপেক্ষাও করি না,কারণ সময় কাউকে ফিরিয়ে আনে না।
সব ছেড়ে দিয়েছি-হাসি, কান্না, আশা, অভিমান-শুধু বেঁচে আছি, নিঃশব্দে, নিজের মতো।..