J

কোথায় তোদের ভগবান

কোথায় তোদের আল্লা আর
কোথায় তোদের ভগবান?
যে নারীকে তোরা দুর্গা বলিস
তারই হচ্ছে অসম্মান।।
কোথায় তোরা ব্রহ্মা বিষ্ণু
কোথায় ওরে মহেশ্বর?
তোদের সামনে হচ্ছে ধর্ষণ
নারীর জন্য কিছু তো কর্।।
কোথায় হারালো কৃষ্ণ তোদের
কোথায় হারালো রাম?
যেটা ছিল আগে তীর্থক্ষেত্র
সেটা হলো আজ মহাশ্মশান।।
কোথায় তোদের কার্তিক
আর কোথায় তোদের গণেশ?
চোখের সামনে সমাজের বুকে
হচ্ছে নারী শেষ।।
কোথায় তোদের ভোলেবাবা আর
কোথায় কালীমাতা?
ওরে নারী কবে তোরা
কাটবি ওদের মাথা??
কোথায় তোদের সরস্বতী আর
কোথায় লক্ষীদেবী?
মোমবাতি ছেড়ে কবে তোরা এবার
হাতে অস্ত্র নিবি??
©jishuroy