S

করোনা নিয়ে রাজনীতি

হে করোনা নেই তোর কোনো ধর্ম,
নেই তোর কোনো সম্মান,
তবুও মানুষ ভাগ করছে আজ,
তুই নাকি হিন্দু বা মুসালমান!
করোনা তুই মৃত্যু বাহক,
তুই যে মারণ রোগ,
আজকে মানুষ বানিয়েছে তোকে,
ভাগ করার নতুন ভোগ।
তুই যে হোলি কর্মের ফল,
তুই যে বিজ্ঞানের প্রযুক্তি,
হয়নি আজও তোর কোনো ওষুধ,
এটাই পৃথিবীর মানুষের উক্তি।
তবুও মানুষ ভাগ করে যায়,
কে হিন্দু আর কেইবা মুসলমান,
ওরা কি বোঝেনা নজরুল গীতি,
হিন্দু সবার নোয়নমনি মুসলিম সবার প্রাণ!
জাত নিয়ে আজ নাচিছে দেখো,
আজ ভারতের জনগণ,
ওরা কি বোঝেনা ধ্বংস হতে চলেছে,
ভারতের সম্প্রীতি ও প্রেমের গভীর মন।
আজকে মানুষ উতালা হয়েছে,
বোঝেনা ওরা মরতে একদিন হবে,
মরণ পরে তোমার খোদার সামনে,
কি জবাব তখন দেবে?
©sahid123