B

কৃষক

মোরা কৃষক, করি চাষবাস মাঠে
ফসল ফলাই, ধান কাটি;
সকল মাঠকে সবুজে সবুজে
ভরিয়ে তুলি ফুলে ও ফলে;
ফুলের সৌন্দর্যে ও গন্ধে
বাতাসকে ভরিয়ে দি;
মোদের মুখে হাসি ফোটে-
যখন সবুজ সবজিতে ক্ষেত ভরে ওঠে;
চাই না কোন পুরস্কার,
শুধু দু'বেলা পেট ভরে
খাওয়াতে ও খেয়ে বেঁচে থাকতে চাই;
প্রাচীন কাল থেকে আজও
চাষবাস করে চলেছি;
তবু কেউ "গাইয়া" বলবে বলুক,
মোরা বুঝি না "শিক্ষা"কী জিনিস;
শুধু জানি "সোনার ফসল " ফলিয়ে বিশ্ববাসীর খিদে মেটাতে হবে আমাদেরকে।