রাখতে যদি পারবিনা ধরে
মরতে দে তবে শান্তি করে
স্বপ্নে এসে থাকিস না আমার চোখে
হারিয়ে গেলেও পারিনা মানতে
ভালোবাসিস কিনা চাইনা জানতে
মনে আছে শুধু এইটুকু বলি তোকে।
ছোঁয়াচে, ভীষণ ছোঁয়াচে
তোর ওই পুরোনো স্মৃতির রোগটা
যেটা বারবার পিছু ডাকে
আমার মৃত্যু - পথের যাত্রায়
জানি আমি তুই আসবিনা আর
দেখা হবে না শেষ দেখাটার
ঘুমের দেশে ঘুমিয়ে পড়বো আমি
আমার কোনো বন্ধুর সাথে
দেখা হয় যদি নতুন প্রভাতে
প্রশ্ন করে বুঝে নিস তুই
কতটা ছিলি দামী
©jishuroy
J