কোথায় আছে ঘরবাড়ি
কোথা কার মেলা,
একবেলা অনাহারে
মিশে গেছে বেলা।
জমিদারি হয়রানি
নিন্দুক জাতি;
কোথা তুমি নিন্দুক?
বড্ড অসুখ, মরছি যে আমি!
রাজপথে রোজগার-
হাত বাঁধে কারাগার,
সন্তান সুখে আমি,
ফিরে আসি বারবার।
লাল শ্লোকে রাজবাড়ী
মাথা নত আদরে,
সেই শোকে মুখ খুলে
দেহ জ্বলে সাদরে।
এত কথা বলি আমি লোকজন শোনে না।
এই দেশে লড়াই যে আর কথা বলে না।।
~ ঊর্মি সাহা
৩০/০৪/২০২৩
©Urmi Saha
U