লও শিক্ষা হও জ্ঞানী,
সে শিক্ষাই জাতির অগ্রনী।
তবে যে শিক্ষা পেয়েছ সম্মানার্থে,
সে শিক্ষাই লাগিও না আপন স্বার্থে।
যে শিক্ষাই ছিল তুমার পথ দিশারী,
সেই শিক্ষায় হতে পারো না অবিচারি।
যে শিক্ষায় আজ তুমি সন্মানি,
হতে দিও না কখনও সেটাকে অপমানি।
যে শিক্ষায় করে তুলে বীর সাহসী,
সে শিক্ষায় হয়োনা কখনও কুখ্যাত সন্ত্রাসী।
যে শিক্ষা জাতিকে দেয় আলো,
সে শিক্ষায় করোনা দেশ ও সমাজকে কালো।
যে শিক্ষা শিখায় সুব্যবহার,
সেখানে কিভাবে করো তুমি দুর্ব্যবহার।
যে শিক্ষায় করে ভালো অন্ধকে,
সে শিক্ষাই করে সমর্থন আজ মন্দকে।
যে শিক্ষার ভাব বিনয়ী ও ভদ্রতা,
সে শিক্ষার রূপ দিয়ো না অহংকারী ও নিষ্ঠুরতা
যে শিক্ষা তুমার অমূল্য ধন,
সেটা দিয়ে করোনা মানবের অঘটন।
যে শিক্ষা করে জ্ঞাত স্রষ্টার সৃষ্টিকে,
সে শিক্ষাতেই খুজি সর্বদা মহান স্রষ্টাকে।।
©RUSHEN AHM
R