আমি ঠিক কী রকম ,
সেটা আমি নিজেই জানিনা।
আমার নামটা আমার ঠিক পছন্দ নয়..
কেন রেখেছিলো নামটা, বুঝতেই পারিনা।
নিজেকে ঠিকমতো চিনতে চিনতে..
পেরিয়ে গেল আঠারোটা বছর,
কোন কাজ তো হয় না আমার দ্বারা..
শুধু রাতদিন বকতে থাকি 'কচর কচর'।
কেউ বলে মোটা ,কেউ বলে রোগা ,
নিজেকে বেশ মনে করি 'ফিট'।
নিজে নিজেই হাসতে থাকি ,
তাই সবাই বলে আমার মাথায় আছে 'ছিট'।
কেউ ভালোবাসে না আমাকে,
চুপ্টি করে থাকি বসে ।
বেশি তক্কো করতে গেলে,
মা চড় টা দেয় বেশ 'কষে'।
আপন-মনে নাচ করি ,
মন মেজাজটা থাকে বেশ ভালো।
নাচতে নাচতে নিজের আওয়াজে গেলে ..
আমার মন বলে 'বর্ণা, অব থোড়া গালি ভি খা লো'।
আমি যেমন আমি তেমন ,
লোকে আমাকে যতই মারুক 'পিন' ।
থাক বেশি লিখবোনা নিজের নিয়ে..
নাহলে লোকে বলবে আমি একটা 'ড্রামা কুইন'।
--Borna Dey.
©nupurdey
N