S

মাতৃভাষা সবার উপর

ভাষা শহীদ দিবসে কত করি আয়োজন
বক্তৃতা দেই সম্মান দেই দেই কত মান,
বাংলা ভাষাকে উচ্চ সিংহাসনে বসিয়ে দেওয়া হয় সম্মান।
১৯ শে মে বাংলা ভাষা পায় যত মান
২০ শে মে বাংলা পায় আবার আগের স্থান,
ভাষা শহীদ দিবসে কত করি আয়োজন
কিন্ত বক্তৃতা দিতে গিয়ে বোধ করি বাংলা ভাষার অপ্রয়োজন।
ভাষা দিবসে কত করি আদর
পরের দিন আবার ইংরেজির কদর,
ভাষাকে বাঁচাতে হয় কত যুদ্ধ
সমাজে আজ বাংলার গতি রুদ্ধ।
শহীদের নিয়ে কত করি আয়োজন
নিজেই বলতে গিয়ে মনে করি অপ্রয়োজন,
হাসি মুখে বুকে গুলি নিয়ে -
প্রান দেয় এগারো শহীদ বাংলা ভাষার জন্য
নিজের ইতিহাস নিজের ভাষা নিজেই যাচ্ছি ভুলে।
বাঙালি হয়েও জানে না বাংলা হরফ
পড়তে অসমর্থ বাংলা ,
বাংলায় কিছু লিখলে সবাই হাসাহাসি করে
বাংলা মিডিয়ামে পড়তে গেলে অনেকেই ঠাট্টা করে।
বিশ্ব দরবারে জায়গা করে নেয় বাংলা
তবুও বাঙালি সমাজে আজ তার অবহেলা,
হায়রে অভাগা বাঙালি
কদর কর সম্মান কর সময় থাকতে
যাতে আমাদের মাতৃ ভাষা যায় না পিছিয়ে।
ভাষা নিয়ে আর যাতে কেউ হয় না শহীদ
জীয়ে রাখো বাংলাকে চিরজীবী করে।।
— সঙ্ঘমিত্রা দাস পুরকায়স্থ। (2020)
©sanghamitr