বাতাসের সাথে খেলা করে সোনালী ধানক্ষেত
নাচে ঝিঁঝিঁ পোকার গানের তালে ও সুরে;
সূর্যের অস্ত যাওয়ায় নেমে এসেছে সন্ধ্যা
মনমাতানো বাতাস গাছের ডালে ডালে বয়ে বাদ্য যন্ত্র হয়ে সুরতাল দিয়ে চলেছে;
ইচ্ছে করে বসে থাকি সবুজ ঘাসের উপরে
দেখে থাকি মাঠের সৌন্দর্যকে;
অন্ধকার নেমে এল যেতে হবে যে বাড়ি
তাই দাদা বললো চলো তাড়াতাড়ি;
যেতে যেতে পৌঁছলাম পিপুল গাছের তলে
বাতাস শনশনিয়ে বয়ে চলে;
শুকিয়ে গেছে পুকুর
হবে বর্ষা কালে ভরপুর;
মাঠের কাজ সেরে গেছে কৃষকরা
ক্লান্ত হয়ে বাড়ি;
কোন ক্ষেতকে ফসল ছাড়া রাখেনি খালি
ভরিয়ে তুলেছে অক্লান্ত পরিশ্রম করে
ভরিয়ে তুলেছে সোনালী ধান ক্ষেতে; সোনালী ধান, সোনালী ধান, শুধুই সোনালী ধান.....।
B