N

মেঘলা আকাশ

মেঘলা আকাশ ঠান্ডা বাতাস,
বৃষ্টি ঝরুক তোমার নামে..
সূর্য না হয় থাকুক বন্দি,
যত্নে রাখা ছোট্ট খামে।
ভিজে আয়না চেনা প্রতিচ্ছবি,
আদুরে এই বৃষ্টির ফোঁটা ...
নীল আকাশ মেঘলা হলো,
ফ্যাকাশে হলো রোদের ছটা।
আঁচল পেতে বসবো ছাদে,
তুমি ঝরবে বৃষ্টি হয়ে...
আগলে রাখবো নিজের কাছে,
তোমাকে আমার আপন করে ।
সন্ধ্যে নেমেছে আমার শহরে,
রাস্তায় বৃষ্টির ফোঁটার ছাপ।
কিছু কথা, কিছু স্মৃতি
আমাদের মধ্যেই গোপন থাক।

___Borna Dey.
©nupurdey