U

মলাট

শূণ্য থেকেই শুরু হয়
একক গল্প।
বাঁচতে চায় গুড়িয়ে পড়া
মাড়িয়ে যাওয়া চরিত্র গুলি
এক-এক সময়
দেওয়াল চিড়ে মুখ বন্দি মুখ গুলি
কোন ঠাসা শব্দ গুলি আওয়াজ পায়
ক্রসিংওভারের সীমানায়
অপেক্ষায় থাকে মৃত্যু হাটের
হ্যারিকেনের সলতে পুড়ে স্বপ সাঁজে
দগ্ধ হয় ভিটে মাটির নিরেট বৈশিষ্ট
বিধবার সিঁথির মতোই চোখ খোলে
প্রশ্ন চিহ্ন চিহ্নিত হয় লাল বাতি
মুখোমুখী হয় মৃত্যু আর মানব
মৃত্যুর স্বাদ স্বাধীনতার মতোই
অথচ কান্না আর কান্না
আইন-বেআইনের মায়ায় চাপা পড়ে
সুইসাইড নোট আর প্রেমপত্র
গাণিতিক হিসেব মেলায় উন্নীত মাথা
শিক্ষিত মানুষ যেন সম্মানীয় ব্যথা
জীবন যুদ্ধ যেন বইয়ের মলাট
যতক্ষণ রং ততই রঙিন
মুছে গেলেই যেন নোনা জল
তবুও আবার শুরু হয়
নতুন গল্প, নতুন সূত্র
©