আমার আকাশ আচ্ছন্ন, অন্তরালেতে আলো ;
আলতো আদরে আকৃষ্ট, অন্তর এলোমেলো ।
ঝাপসা জগৎ, একলা আমি, স্বেচ্ছা বসবাসে ;
উড়ানের অবকাশ নেই, দিগন্ত রেখা পাশে ।
একাকীত্বের বিষবাষ্পে আকুলি বিকুলি প্রাণ,
এসো আলো, ত্বরায় আমায় দাও হে পরিত্রাণ ।
অম্লান করো মলিন আকাশ, জোড়ো মুক্তির সাথে ,
সুপ্তির সাধ ঘুচে গেছে, কুয়াশার কশাঘাতে।
C