C

মনে পড়ে

মনে পড়ে শৈশবের অবসাদ, মায়ের আঁচলে মুখ ঢাকা,
পাহাড়ী নদী যেন, কৌতুহলী চোখ, খেলে ধুলো মাখা।
দুর্দান্ত যৌবনে পদার্পণ, মন ভেজা, প্রথমবার প্রেম খোঁজা,
মনে পড়ে বিদ্রোহী মন, প্রথম গর্জে মেরুদন্ড সোজা।
প্রথম দর্শন-স্পর্শন, স্বপ্নে আলিঙ্গন, সিগারেট ছাড়ার কারণ,
মনে পড়ে বাবার কাছে প্রথম দোষী, কুলাঙ্গার নামকরণ।
স্বপ্ন ভাঙা, বিষে রাঙা, ধ্বজা ভেঙে পড়া ধ্বংসের ঝড়ে,
যাতনায় চেতনা লাভ, পুনরুত্থানের লড়াই মনে পড়ে।