নেই কোন আশা ,
নেই কোন উচ্চাকাঙ্খা
তোমাদের কাছ থেকে পাবার;
আমাকে শুধু লেখতে ভালো লাগে
তাই লিখে চলেছি;
জীবন দুঃখ-কষ্টে ভরা
তাই অল্প আনন্দ দিতে পারলে
নিজেকে ধন্য মনে করি;
বইয়ের মত কোন বন্ধু নেই
লেখার মত কোন শান্তিনেই-
মানুষ দুঃখ-কষ্ট, বেদনা- যন্ত্রণাকে ভুলে
চলে যায় এক শান্তি আনন্দময় সাহিত্যের জগতে;
জীবনকাল খুবই অল্প
রেখো না নিজেকে নিজ কক্ষের সিমার গণ্ডিতে;
সর্বদা আপনভাবো বিশ্ববাসীকে
ফুলের মত হবে জীবন;
'পর' শব্দটি লেখা থাকবে না
কোন দিন নিজ দিনলিপিতে।
B