মনের মৃত্যু
যদি মন মরে যায়, শরীরটা থাকে,
তবে সেই জীবন আর জীবনের মতো লাগে না।
হৃদয়টা কাঁদে, কিন্তু কান্নার শব্দ নেই,
চোখ ভিজে যায়, তবু জলের ধারা বয় না।
আঁধার নামে ঘরে, জানালাটা খোলা,
বাতাস আসে, তবু শরীরটা নড়ে না।
আশা ফুরিয়ে গেলে, স্বপ্ন আর দেখেনা,
ঘুম আসে না, শুধু রাত জাগা হয়।
সবুজ পাতা শুকিয়ে ঝরে,
ফুল আর ফোটে না, বাগানটা মরে যায়।
কথা বলতে ইচ্ছা করে, কিন্তু মুখে শব্দ নেই,
এই একাকীত্বে শুধু স্মৃতিগুলো খেলা করে।
জীবন্ত লাশ হেঁটে চলে পথে,
কেউ দেখে না, তার মুখের হাসিটা হারিয়ে গেছে।
ভেতরের মানুষটা কবরে শুয়ে আছে,
এই মন মরে যাওয়া এক অনন্ত শূন্যতা।
বাইরে থেকে দেখলে মনে হয়, সব ঠিক,
কিন্তু ভেতরে শুধু এক নীরব সমাধিক্ষেত্র।
এই মৃত্যু হয় না দেহের, শুধু হয় মনের,
যা একবার ঘটলে আর ফিরে আসে না।
✍️ ছফিউর রহমান
F পেজ:- বিষন্নতার বিলাপ