U

মৃত্যু মাস

সে বাড়িতে স্যানিটাইজার এর বিষয়টা
একটু অস্বচ্ছ
খাবার কিনতে গেলে মাস্ক পড়তে হয়,
ওয়ান টাইম মাস্ক কিনে
ফেলে দেবার সাধ্য তাদের নেই।
তাই বলেই লোকের ভিড়ে
এদের নিয়ে হাস্যরস
কিংবা কৌতুক জন্ম নেয়।
অগ্রহণযোগ্য কিছু মন্তব্য এদের যেন অভ্যাস।
অলিতে গলিতে একটাই রব,
বাপু;মহামারী নয়,এবার অতিমারী।
বিজ্ঞাননির্ভর পুরুষ গুলোর মাঝে,
এদের যেন খাপছাড়া জীবন।
খাম বন্দী জীবন,
আসলে পরিচয়ে দিন-মজুর।
এরা ডাকের আশায় বাঁচে না,
এরা একা মাটির স্নেহ বুনে।
শহরের গলির লাশগুলো এরা দেখে,গুনে।
শব্দে বা নিঃশব্দে এরা জানায়-
বেঁচে থাকার সময়টা যেন,
বালি ঘড়ির বালির মতোই ফুরিয়ে যাচ্ছে।
এখন জীবন শুধু অক্সিজেন
বা কার্বন-ডাই-অক্সাইড নয়,
জীবন মিশে গেছে মৃত্যুর মিছিলে,
নতুন ভোরের সাথে একটাই ধাঁধা,
একটাই বিশৃঙ্খলা।
একাধারে মৃত্যু মাস,
আর অন্যদিকে নিজেকে নিজের মতো ফিরে পাবার নতুন উল্লাস।
-উর্মি সাহা
21/06/2021
©urmisaha