U

মৃত্যু পথিক,,,

মৃত্যু! কি এই মৃত্যু?
কেমন দেখতে!!
কি রং হয় তার,, লাল না গোলাপী?
মৃত্যুটা যেন একঘেয়ে স্বভাবী।
মৃত্যু যখন মনে আসে; ভয়ার্ত হয় মানব জাতি,
নিজেই যেন এঁকে নেই এক নিছক ছবি!
চাদরে মোরা এক নিথর দেহ-,,,
অষ্টপ্রহরে থাকে যেন শোক প্রবাহ।
প্রশ্ন এইখানেই,,,?
মৃত্যু নিয়ে কেনো এতো প্রশ্ন?
কেনো এতো ভয়?
এই মৃত্যু তো ঘটমান সত্য!!
যা ঘটবেই,, কিন্ত--,
বেঁচে থাকতে বেঁচে থাকার-'
আনন্দটাই না হয় স্মৃতির পাতায় রাখলাম।
হয়তো এই জগৎ এতো আনন্দের নয়,
তাই বলেই হয়তো আমরা কেউ
হাসি মুখে মায়ের শূন্য কোল পুর্ণ করি না।
আবার হয়তো এতটা নিরাদরেরও নয়!
তাই বলেই, হয়তো আমরা সকলেই সকলকে
কাঁদিয়ে এই পার্থিব মায়া ত্যাগ করি।।
বিধাতা যখন মানব রূপে
এই পূর্ণ শরীর সৃষ্টি করলো,,
এর বিনাশ ঘটবেই। নিশ্চিত,
সেই ভয় হারিয়ে,
আজ, মৃত্যু পথিক তুমি আর আমি-
রাত বেরাতে না হয় জাগব-,,,
সেই শীতের শিহরনে জীবনের শেষ দিনেও
হাতে হাত রেখে আমরাই না হয় রোমান্টিসিজম আনব।।।

-উর্মি সাহা।
©urmisaha