B

মশকের উপকার

#মশকের উপকার
সক্কাল সক্কাল এক পশলা বৃষ্টি মেজাজ খানা বেশ ফুরফুরে করে দেয় ।ভাবখানা এই আজকে বেশ জম্পেশ করে রান্না করব ।
ভেবেছ কি ?আজ এমন রান্না করব না যে খেয়ে হাত চাটতে চাটতে নিজের হাত টাই খেয়ে ফেলবে।
তো বেশ হাতা খুন্তি নেড়ে চেড়ে রান্না করতে শুরু করলাম---
কোথা থেকে একঝাঁক মশা এসে পায়ের মধ্যে কুট্টুস করে এক কামড় বাবারে মারে বলে দিলাম জোরে জোরে পায়ে ঘষা ।তাতে কর্ণ পাত করিল বলিয়া মনে হ ইল না ।বীর বিক্রমে কানের মধ্যে ভো ভো শব্দে গান শুনাইতে শুরু করিল ।
বলিলাম ওহে বাবারা
একটু ক্ষেমা দাও রান্না টা আগে শেষ করি ।
শুনিবে ??---
বয়ে গেছে শুনিতে---
তারপরেই মাথার মধ্যে খটাস ---
উড়ি বাবারে বলিয়া চেচামেচি করিতে লাগিলাম ।
পরক্ষণেই পিঠের উপর চটাস করিয়া মার পড়ে ল ।
দেখিলাম পতিদেব মশা মারিবার নামে আমারে মারিবার সুযোগ পাইয়াছেন ।সুযোগের সদ্ব্যবহার করিয়াছেন ।
মশার উপর তেলে বেগুনে জ্বলিয়া উঠিলাম খুন্তি হাতে একঝাঁক মশার পিছনে পিছনে ছুটিলাম ।
ভোঁ ভোঁ শব্দে বলিত লাগিল---কি করিয়াছি একটু রক্ত খাইয়াছি ,এটা তো আমাদের খাবার ,
তোমরা খাও না মাছ ,মাংস এদের মেরে ??
শুধু আমাদের ই দোষ ?---
বড্ড ভাববার বিষয় !!!
গালে হাত দিয়া ভাবিতে বসিয়াছি ---মশক কূল আজকাল শিক্ষিত হ ইয়া উঠিয়াছে ,চার্জ করিতে শিখিয়াছে ।
বলিলাম ঐসব কথা ছাড়ো ---তোমরা যত অপকার কর ---ডেঙ্গু চিকুনগুনিয়া,ম্যালেরিয়া এই সব রোগ ছড়াও ।
মশাতো ছুটছে ---আমি ও তার পিছুপিছু ছুটছি ---একসময় দেখি আমার প্রিয় বিড়াল কে চার পাঁচটা কুকুর ঘিরে ধরেছে ----বিড়াল তো ল্যাজ গুটিয়ে মিউমিউ করিতেছে ---আমি যেতেই সব কুকুর উধাও---
মশক বলিল ----যাদের তুমি খেতে দাও ---সেই কুকুর তোমার বিড়াল কে মেরে ফেলছিল আর আমি তোমাকে এখানে এনে উপকার করলাম ।
এবার বুঝতে পেরেছ যে আমি এতক্ষণ কামড়াচ্ছিলাম কেন ??----আমরা শুধু অপকার করিনা উপকার ও করি ।
#অথ কিম ---"-মশা তুমি রোজ এসে আমার রক্ত পান করে যেও "।উপকারী কে আমি কোনো দিন ও ভুলিনা
©bandana_r