A

মুখোমুখি ।

যখন কোনো সাগরের তীরে এসে দাঁড়াই,
অনুভূতি হয়-আমি এক দেশের,
এক মহাদেশের, এক সভ্যতার
সীমান্তে এসে দাঁড়িয়েছি,
যখন কোনো নারীমূর্তির সম্মুখে দাঁড়াই,
অনুভূতি হয়-আমি দূর্গতিবিনাশিনী মহামায়া
মমতাময়ী মাতা পার্বতীর স্নেহছত্রছায়ায় আছি,
যখন কোনো হাসপাতালের চত্ত্বরে গিয়ে দাঁড়াই,
অনুভূতি হয়-কোনো পাপের ফলে যুধিষ্ঠিরের মত
ধর্মরাজপ্রভাবে নরকদর্শনোদ্দেশ্যে শাস্তিস্বরূপ
নরকদ্বারে এসে দাঁড়িয়েছি,
যখন কোনো শ্মশানপ্রান্তরে গিয়ে দাঁড়াই,
অনুভূত হয় জীবনের প্রকৃত সত্য,
অনুভূতি হয়-সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
প্রশ্ন করছি নিজেকে -
" হে অসার জীবনের অধিকারী দেহ -
কি আশায় মরেছ এতদিন
সব তোমার বলে দাবী করে ?
কি পেয়েছ অন্যের দেহকে
অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দিয়ে
তার আত্মার অমর্যাদা করে ?
কি পেয়েছ বিষয়ের বিষে জর্জরিত হয়ে ?
কি পেয়েছ সময়ের ইশারায়
বাঁদরের নাচ নেচে ?
কি পেয়েছ বিষের বাসনায়
নিজেকে প্রতিপলে সস্তা দামে বেচে ?
কি পেয়েছ প্রাণহীন পুতুলের পায়ে
ফুলজল দিয়ে ?
কি পেয়েছ অসহায় পথবাসী শিশুটার
ক্ষুণ্ণিবৃত্তির প্রার্থনাকে
অবজ্ঞাভরে দুপায়ে মাড়িয়ে ?
কি পেয়েছ আত্মাকে অবহেলা করে
তনুসর্বস্ব কায়াক্রীড়াকে প্রেমাখ্যাদানের মাধ্যমে
ভালোবাসার অমর্যাদা করে ?
কি পেয়েছ অমৃতজ্ঞানে জীবনের বিষ পান করে ?
অবচেতনে পরমপিতার সাথে দূরত্ব গেছে বেড়ে ;
মনে হয় - এই তো আর কিছুক্ষণ,
তারপর এই অসহ্য বিষাক্ত অস্থিচর্মরক্তসমন্বিত
পোশাক পরিত্যাগপূর্বক
এই দুঃস্বপ্নের 🐚 খোলস চূর্ণ করে
জ্যোতির্ময় পরমপিতার সাথে
হবে আমার মহামিলন ;
অনুভূতি হয়-
আমি আজ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি ।
----------------- ঋষি অভ্রতনু ।।।
©abhratanu