মানুষ হয়ে জন্মেও পৃথিবীতে হতে পারেনা মানুষ সবাই,
হিংসার লেলিহান শিখা থেকে কেউ পায় না রেহাই।
মুখে তারা বলতে থাকবে মিষ্টি মিষ্টি কথা,
মনে যে তাদের থাকে হিংসার বিষ গাথা।
যদি তাদের কখনো, লাগে নিজের স্বার্থে আঘাত,
তোমার ক্ষতি করতে তারা লেগে থাকবে দিন-রাত।
যাদের তুমি সবসময় অনেক কাছের মানুষ ভাবো,
তারা আসলে ভাবে, "সুযোগ পেলেই তোকে গিলে খাবো"।
তোমার ভালো কিছু দেখে সবাই যখন দিবে তালি,
তখনই সেই মানুষগুলো সামনে পিছনে দেবে গালি।
এরা কেউ-ই তাদের জীবনে হতে পারে না সফল,
অন্যের ক্ষতি করে এরা দেখাতে চায় নিজের বল।
এরা সামনে আসে না, থাকে মুখোশের আড়ালে,
পিছনে থেকেই এরা বিদ্বেষের আগুন জ্বালে।
কেউ কেউ আবার সামনে এসেই বলে নানান কথা,
সেগুলো তখন দেয় মনে সাময়িক ব্যাথা।
কিন্তু সামনে কোনো কথাই কখনো বলে না যারা,
পিছনে থেকে কূটকৌশলে দিতে চায় তোমাকে মারা,
এদের কথা তুমি যখন আস্তে আস্তে পারবে জানতে,
মন হয়তো চাইবে তোমার সারারাত ধরে কানতে।
একটা সময় ভাববে তুমি, কাদের করেছিলে বিশ্বাস?
তোমার ক্ষতি করতে যারা, ফেলতো প্রতিটি নিঃশ্বাস!
হয়তো এদের জন্য তুমি হতে পারো বিদ্রোহী কবি,
এবার তুমি অবশ্যই চিনবে, মুখোশের আড়ালে পৃথিবী।
©rifat_246
R