U

নারী না নাড়ি

শরীরের গন্ধ না পেয়ে, যন্ত্রণায়
উন্মাদ রাত গুলি। বন্য পুশুরা-
ভদ্র হতে গিয়ে
হয়ে গেছে মানুষ। আছে কি হুশ!
ভদ্রতার খাতিরে মা নীরব হল,
আর ভদ্রলোক তখন-
জানালার ফাঁকে কেবল নারীকেই দেখলো।
নাড়ি ছেঁড়া মানুষগুলি হায়না হয়ে,তন্ন তন্ন করছে সুখ,
আর পূর্ন চাঁদের মত বিবস্র করছে মানুষীর মুখ।
শূন্য বঞ্জর ভূমিতে হাকাকার----
হাহাকারে, চিৎকারে, মননে,
শুধু নারী-শুধু নারী-শুধু নারী।।
- ঊর্মি সাহা
০৯/০১/২৩
©Urmi Saha