B

নীরবতা

মেঘ তুই আমাকে ফোন করেছিলি ?
  আজকে দেখলাম দুদিন আগে তোর চারটে মিশড কল ।
কিরে উত্তর দিচ্ছিস না কেন ?আমার ফোন লকট ছিল তাই আসেনি
   বৃষ্টি তুই অসভ্য একটা --কেমন আছিস তাই জানতে চেয়েছিলাম---দেখছি বেঁচে বর্তে আছিস ।ব‍্যাস চিন্তা মুক্ত হলাম ।
   ভালো ছিলাম না ---
কেন রে ?
মেয়েকে নিয়ে চিন্তায় ছিলাম --খুব জ্বর কাশি হয়েছিল  
বেলেঘাটা আইডি তে নিয়ে গেছিলাম সেখান থেকে এন আর এসে আইসোলেশনে পাঠিয়ে ছিল ।ওখানে বুকের এক্সরে করে ওষুধ পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ।সাবধানে রাখতে বলেছে ।
আহা রে বড়ই খারাপ সময় গেছে ।
আচ্ছা বৃষ্টি যখন কোনো সিরিয়াস ব‍্যাপার হবে ---আমাকে জানাবে না ?আমাকে ডাকলে কি আসবো না ? বলো? এত সিরিয়াস ব‍্যাপার হল ?
তুমি নিজের থেকে না ডাকলে আর তোমাকে ডিসটার্ব করতে আসবো না ঠিক করেছি মেঘ ।
জানি বৃষ্টি আমিই অপরাধি ।অনেক বড় বড় ঝড় গেল তোমার উপর দিয়ে তবে আমার মনে ও চিন্তা হয় ।
কেন চিন্তা হয় মেঘ ?
তোকে আমি সবকিছু দিয়েছি কিন্তু চিন্তা তো দিইনি ।
আমি কে তোর মেঘ ?
জানি না তবে চিন্তা হচ্ছিল ফোনে না পেয়ে ।
করিসনা আমাকে নিয়ে চিন্তা ।
নাহ চিন্তা করে আর কি করবো বৃষ্টি ---তুমি ভালো থাকলে আর খুশি থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হ‌ই ।
আমি ভালো আছি কি নেই সেটাই বা ভাবিস কেন মেঘ ?
বৃষ্টি তুমি একটু পাগলা‌টে বটে কিন্তু মানুষ হিসেবে খুব‌ই ভালো।
আমি তোর কে যে চিন্তা করিস মেঘ ?
কি জানি ?
ভেবে বলিস ---
আচ্ছা ।
মেঘ তুই হঠাৎ হঠাৎ ফোন করে বসিস কেন ?
এভাবে দুদিন অন্তর অন্তর এসে আমার জীবন টা নড়বড়ে করে দিসনা --এমনিতেই আমি শেষ হয়ে গেছি ।
আমি খুশি থাকলে তুই খুশি থাকিস --আসলে গিলটি ফীল করিস তাই ।আর আমি খুশি থাকলে তুই যেটা করেছিস বা করছিস সেটা ও আনন্দের সাথে করতে পারবি ।
হ‍্যা রে বৃষ্টি এটা তুই ঠিকই বলেছিস ।
তাহলে স্বীকার করছিস যে তুই অমন কাজটা করেছিস ?
উত্তর দে --উত্তর দিচ্ছিস না কেন ?
আমার সব যন্ত্রণা‌র আজ অবসান ঘটা ---আমার প্রশ্নের উত্তর দাও ।
আমি জবাব দেব ঠিক বৃষ্টি --একটু খানি সময় দাও ।
বৃষ্টি দীর্ঘ দিন ধরে অপেক্ষা‌য় আছে উত্তর পাবার ।
মেঘ আজো নীরব ।
©bandana_r